নিজস্ব প্রতিবেদক
বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়ন পরিষদে ব্র্যাকের “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১ টায় সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়ন পরিষদের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুরা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের চেয়ারম্যান মো:জাহিদ হোসেন । এছাড়াও আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের সকল ওয়ার্ড এর ইউ,পি সদস্য ও সংরক্ষিত সদস্য গ্রাম পুলিশ, দফাদার, সুশিল সমাজের প্রতিনিধি, ইমাম, সাংবাদিক, শিক্ষক প্রমূখ।
কর্মশালাটি সঞ্চালনা ও মুল বক্তব্য উপস্থাপন করেন তরুণ মিত্র সেক্টর স্পেশালিস্ট সাইকো সোশ্যাল কাউন্সিলর ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম বরিশাল । প্রধান অতিথি তার বক্তব্যে ব্র্যাকের অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ নিয়ে জনকল্যাণ মূলক কাজ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তাদের সকল ভালো কার্যক্রমে পাশে থেকে সহযোগিতা করার আশ্বস্ত প্রদান করেন। বিদেশ-ফেরত অভিবাসীদের জন্য ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এসডিসি -২ প্রকল্পের মাধ্যমে সাইকো সোশাল কাউন্সিলিং, কারিগরি প্রশিক্ষণ, সামাজিক পুনরেকত্রীকরণ সেবা এবং আর্থসামাজিক উন্নয়ন সেবা প্রদান করবে তা কর্মশালায় উপস্থিতির মাঝে তুলে ধরা হয় এবং বিদেশ-ফেরত অভিবাসীদের ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর সাথে যোগাযোগ করার আহবান রাখা হয়। সার্বিক সহযোগিতা করেন মোঃ এমাদুল হক ফিল্ড অর্গানাইজার, ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম।