৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:১৮
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

বরিশালে দরিদ্র মানুষের সংখ্যা সবচেয়ে বেশি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, জুন ৭, ২০২৪,
  • 316 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: দেশে সবচেয়ে বেশি দরিদ্র মানুষের বসবাস এখন বরিশাল বিভাগে। সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষায় এ তথ্য তুলে ধরা হয়েছে। অর্থনৈতিক সমীক্ষার উচ্চ দারিদ্র্য রেখা অনুযায়ী, ২০১৬ সালে বরিশালে মোট উচ্চ দরিদ্র লোকের হার ছিল ২৬ দশমিক ৫ শতাংশ। যেখানে ২০২২ সালে এসে মোট দরিদ্রতার হার দাঁড়ায় ২৬ দশমিক ৯ শতাংশ। বিভাগটিতে ২০১৬ সালে পল্লী ও শহর এলাকায় দারিদ্র্য ছিল যথাক্রমে ২৫ দশমিক ৭ শতাংশ এবং ৩০ দশমিক ৪ শতাংশ। সেখানে ২০২২ সালে এসে পল্লী ও শহর এলাকায় দরিদ্রতার হার কমে যথাক্রমে ২৮ দশমিক ৪ শতাংশ এবং ২১ দশমিক ৩ শতাংশ হয়েছে।

অতি দারিদ্র্য রেখা অনুযায়ী, বরিশাল বিভাগে অতি দারিদ্র্য মানুষের হারও বেশি অন্যান্য বিভাগের তুলনায়। ২০১৬ সালে বরিশালে মোট অতি দারিদ্র্যের হার ছিল ১৪ দশমিক ৫ শতাংশ। সেখানে ২০২২ সালে এসে মোট অতি দারিদ্র্যের হার কমে হয়েছে ১১ দশমিক ৮ শতাংশ। সামগ্রিকভাবে বিভাগটিতে অতি দারিদ্র্যের হার কমলেও অন্যান্য বিভাগের চেয়ে বর্তমানে সেখানে দারিদ্র্যের হার বেশি।

উচ্চ দারিদ্র্য রেখা অনুযায়ী ঢাকা, সিলেট ও বরিশাল বিভাগে দারিদ্র্যের হার ২০১৬ সাল অপেক্ষা বৃদ্ধি পেলেও নিম্ন দারিদ্র্য রেখা অনুযায়ী ২০১৬ সালের তুলনায় ২০২২ সালে দেশের সকল বিভাগে মোট দারিদ্র্যের হার হ্রাস পেয়েছে। অর্থনৈতিক সমীক্ষার তথ্য থেকে জানা যায়, উচ্চ দারিদ্র্য রেখা ও নিম্ন দারিদ্র্য রেখা উভয় ক্ষেত্রেই বরিশাল বিভাগে মোট দারিদ্র্যের হার সবচেয়ে বেশি।

উচ্চ দারিদ্র্য রেখা অনুযায়ী ২০২২ সালে সকল বিভাগের শহরাঞ্চলে পল্লী অঞ্চল অপেক্ষা দারিদ্র্যের হার কম হলেও নিম্ন দারিদ্র রেখা অনুযায়ী ঢাকা ও খুলনা বিভাগের পল্লী অঞ্চল অপেক্ষা শহরাঞ্চলে দারিদ্র্যের হার বেশি। রংপুর বিভাগে দারিদ্র্য হ্রাসের হার সবচেয়ে বেশি।

সংশ্লিষ্টরা বলছেন, বরিশালে দারিদ্র্যের হার বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo