১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:০৬
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বরিশালে গরমে ৩ স্কুলছাত্রী অসুস্থ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪,
  • 369 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালে তীব্র তাবদাহে জগদীশ সারস্বত গার্লস স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ক্লাস চলাকালীন এ ঘটনা ঘটে।

ঘটনার সময় বিদ্যালয়ে বিদ্যুৎ ছিল না। ষষ্ঠ শ্রেণীর অসুস্থ শিক্ষার্থী তাসনিন জানায়, প্রথম ক্লাস থেকে পেটে ব্যথা, মাথা ব্যথা ও বমি বমি ভাব হচ্ছিল। কিছুক্ষণ মধ্যে গরমের কারণে সে অসুস্থ হয়ে পড়ে।

সহকারী শিক্ষক কাওসার হোসেন জানান, এক একটি শ্রেণী কক্ষে ৪০ জন শিক্ষার্থী ক্লাস করছিল। বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমের ফলে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ শিক্ষার্থীদের অবিভাবকদের সংবাদ দেয়া হলে তারা এসে তিন মেয়েকে বাসায় নিয়ে যায়।

বরিশাল আবহাওয়া অফিসের উচ্চমান পর্যবেক্ষক বশির আহাম্মেদ জানান, সোমবার বেলা ৩টা পর্যন্ত ৩৮ দশমিক ০৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo