৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৩২
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

বরিশালে ডিবির অভিযানে গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪,
  • 374 সংবাদটি পঠিক হয়েছে

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরিশাল নগরীর নাজিরের পুল এলাকা থেকে সাড়ে তিন কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে নগরীর নাজিরের পুল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, কাউনিয়া ব্রাঞ্চ রোড ৭ নং ওয়ার্ডের বাসিন্দা শাহজাহান হাওলাদার এর ছেলে বাবুল হাওলাদার (৬২) এবং মাহিলাড়া এলাকার বেজহার গ্রামের বাসিন্দা মৃত আলতাফ মাতুব্বর এর ছেলে মোঃ ইমরান মাতুব্বর (৩০)।

ডিবি পুলিশ জানায়, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ডিসি (ডিবি) অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ জাকির হোসেন মজুমদার এর নির্দেশে ইন্সপেক্টর কমলেশ হালদার ও এস আই সাইফুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম নগরীর নাজিরের পুল এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।এ সময় তাদের কাছ থেকে সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo