৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:০১
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

বরিশালে ইয়াবাসহ আটক ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, জানুয়ারি ৩০, ২০২৪,
  • 467 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মো. বিল্লাল খান রিপন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় এই অভিযান চালায় বিমানবন্দর থানা পুলিশ।

আটক রিপন বাগেরহাটের রামপাল উপজেলার বড় কাঠালী গ্রামের মৃত শাহাদাত হোসেনের ছেলে।

বিএমপি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের রূপালী ব্যাংকের সামনে অভিযান চালায় বিমানবন্দর থানা পুলিশ। এ সময় ৫০০ পিস ইয়াবাসহ মো. বিল্লাল খান রিপন (২৬) নামে এক ব্যক্তিকে আটক করে তারা।

এ ঘটনায় আটক রিপনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রিপনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo