৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:১৫
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

বরিশালে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩,
  • 511 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার

বরিশাল নগরীর ৩০নং ওয়ার্ড চহঠা এলাকায় গাছ কাটা কে কেন্দ্র করে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে মিজান গাজী ও তার পরিবারের লোকজন।

রবিবার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় বিমান বন্দর থানাধীন চহঠা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম জয়নাল আবেদীন সে ওই এলাকার বাসিন্দা মৃত: হোসেন আলী গাজীর ছেলে ও একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য। আহত জয়নাল আবেদীন জানান, ঘটনার দিন রবিবার বেলা ১১ টায় তার লাগানো রেন্ডি গাছ কেটে নেয় পার্শ্ববর্তী মিজান গাজী।

এ সময় সে বাধা প্রদান করলে ক্ষিপ্ত হয়ে মিজান গাজী, ছেলে সাইমুন গাজী ও সাঈদ গাজী সহ কয়েকজন তাকে হত্যার উদ্দেশ্যে রামদা ও কোদাল সহ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যায় এবং তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার মাথার হাড় ভেঙে প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে।

তাকে যেকোনো সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন, ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা। তিনি অভিযোগ করে আরো বলেন, প্রতিপক্ষ মিজান গাজী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে স্থানীয় থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তারও তার পরিবারের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে।

তাদের বিরুদ্ধে কেউ মুখ খুললে তাকে হত্যা মামলা ও হামলা সহ বিভিন্ন রকমের ভয়-ভীতি দেখিয়ে থাকে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo