১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৪৫
শিরোনামঃ
ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী

বরিশালে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, মার্চ ১৬, ২০২৪,
  • 331 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক
বরিশাল জেলার উজিরপুর উপজেলার বিভিন্ন হাট বাজারে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি প্রতিরোধে বাজার মনিটরিং করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন। এ সময় তিনি পণ্যের তালিকা না রাখায় ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়,১৬ মার্চ শনিবার শোলক ইউনিয়নের ধমুরা বাজারের মাজেদ আলী বেপারীর পুত্র মোহাম্মদ ফিরোজ বেপারী (৩৮) বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যে সরকারি ন্যায্য মূল্যের তালিকা প্রদর্শন সহ সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি জন্য সচেতনামূলক সভা করেন। এ সময় স্থানীয় সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে তিনি দুপুর ১২টার সময় শোলক ইউনিয়নের ধামুরা মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনার থেকে স্মার্ট এনআইডি কার্ড অথবা জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন জানান ,পবিত্র মাহে রমজানকে পুজি করে কোন অসৎ ব্যবসায়ী বা ব্যক্তি অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করলে তাকে শাস্তি সম্মুখীন হতে হবে। রমজান বা ঈদকে সামনে রেখে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠার কারো কাছ থেকে অতিরিক্ত মূল্যে কোন পণ্য বিক্রি করতে পারবেনা এবং পুরো রমজান মাসে বাজার মনিটরিং এর মাধ্যমে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি নিয়ন্ত্রণ করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo