১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:২৮
শিরোনামঃ
ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী

বরিশালের জামেউল উলুম রাজ্জাকিয়া মাদরাসার ১৬ শিক্ষার্থীকে সংবর্ধনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৪,
  • 395 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

কৃতিত্ব অর্জন করায় বরিশালের জামেউল উলুম রাজ্জাকিয়া মাদরাসার ১৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।

আজ  রাত ৯ টায় নগরীর ৩ নং ওয়ার্ডস্থ শহীদ আনোয়ার হোসেন সড়ক সংলগ্ন মাদ্রাসাটির প্রাঙ্গণে দু’দিনব্যাপী আয়োজিত মাহফিলের শেষ দিনে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপহার তুলে দেন মাদ্রাসা কর্তৃপক্ষ ও অতিথীরা। জানা গেছে, নূরানী তালিমুল কুরআন বোর্ড চট্রগ্রাম বাংলাদেশ এর আওতায় মাদ্রাসাটি থেকে ৩য় শ্রেনীর পরীক্ষায় অংশগ্রহণ করে ৬ জন গোল্ডেন এ প্লাস প্রাপ্ত হয়েছে।

এছাড়া সারাদেশের মধ্যে একই পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় ১৫তম স্থান অধিকার করেছে মাদ্রাসাটি থেকে ৩য় শ্রেনীর পরীক্ষায় অংশ নেয়া মোঃ আবু ত্বোহা। সে কাউনিয়া এলাকার ইমাম হোসেনের পুত্র। তাকে বোর্ড থেকে দেয়া স্বীকৃতিস্বরুপ সনদ তুলে দেয়া হয়। এছাড়া ক্রেস্ট ও অন্যান্য উপহার সামগ্রীও প্রদান করেন মাদ্রাসা কর্তৃপক্ষ। এসময় অনুষ্ঠানে হেফজ সম্পন্ন শিক্ষার্থীদের পাগড়ি প্রদান, গোল্ডেন এ প্লাস প্রাপ্ত বাকি ৫ জনকেও ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মাদ্রসার পরিচালক হাফেজ মাওলানা মোঃ তৌফিকুল ইসলাম, নুরানী বিভাগের প্রধান মাওলানা মোঃ জসিম উদ্দিন সহ অন্যান্য শিক্ষক ও অতিথীরা।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo