৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৩০
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

ববি ক্যাম্পাসে ইভটিজিং-মাদক সেবন ও বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, জানুয়ারি ৩০, ২০২৪,
  • 392 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে পাঠদান চলাকালিন সময়ে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদক সেবন ও ইভটিজিং করলেই আইনগত ব্যবস্থা নেয়ার ঘোষনাও দিয়েছেন কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড.আব্দুল কাইউম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সকল নির্দেশনার বিষয়ে জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- ক্যাম্পাসে পাঠদান চলাকালিন সময়ে শিক্ষক শিক্ষার্থী ও স্টাফ ব্যাতিত বহিরাগত কাউকে ঢুকতে হলে নিতে হবে কর্তৃপক্ষের অনুমতি। এছাড়াও ববি ক্যাম্পাসের ভিতরে শিক্ষার্থী বা বহিরাগতরা মাদক সেবন ও ইভটিজিং করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- মাদক সেবন ও ইভটিজিং’র সাথে জড়িতরা যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষর্থীও হয়ে থাকলে তাহলে তার দায়ভার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিবে না। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo