৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৪৩
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শোষিত মানুষের পক্ষের শক্তি হিসেবে কাজ করছেন : এমপি শাওন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, মে ১, ২০২৩,
  • 415 সংবাদটি পঠিক হয়েছে

লালমোহন ॥ ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতোই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোষিত নিপিড়ীত অধিকার বঞ্চিত মানুষের পক্ষের শক্তি হিসেবে কাজ করে আসছেন। যার কারনেই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এদেশের মানুষ পুনরায় নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।

সোমবার ১লা মে বিকেলে লালমোহন চৌরাস্তা মোড়ে লালমোহন উপজেলা ও পৌরসভা আওয়ামী শ্রমিক লীগ আয়োজিত বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন আরো বলেন, এদেশে আর কোন দিন জ্বালাও পোড়াও আগুন সন্ত্রাসের রাজনীতি চলবে না। দেশের মানুষ এসব জ্বালাও পোড়াও আগুন সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁত ভাঙা জবাব দিবে।

লালমোহন উপজেলা শ্রমিকলীগ সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে লালমোহন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগ আহবায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌর আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক মঞ্জু তালুকদার, আনম শাহজামাল দুলাল, পৌর শ্রমিকলীগ সভাপতি এনামুল হক রিংকু, পৌর যুবলীগ সভাপতি কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের প্রমুখ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo