১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৫৫
শিরোনামঃ
ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী

পিরোজপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ঝরল দুই বন্ধুর প্রাণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৪,
  • 378 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. স্বাধীন শেখ (১৬) ও রহমত শেখ (১৫) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে তাদের আরেক বন্ধু তানজিম শেখ। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বরইবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তারা তিনজনই স্থানীয় বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

ওই বিদ্যালয় প্রধান শিক্ষক শুভ্রত রায় ও নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান চলছে। সকাল সোয়া ৯টার দিকে দশম শ্রেণির তিন ছাত্র স্বাধীন শেখ, রহমত শেখ ও তানজিম শেখ একটি মোটরসাইকেলে করে মাটিভাঙ্গার দিকে যাচ্ছিল।

পথে বরইবুনিয়া শহীদ মোল্লার বাড়ির সামনের রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খায়। এতে সেখানেই স্বাধীন ও রহমতের মৃত্যু হয়। আর গুরুতর আহত হয় তানজিম। এ অবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, ওই তিন বন্ধ একটি মোটরসাইকেলে করে এবং অন্য এক বন্ধু অন্য একটি মোটরসাইকেলে করে পাল্লা দিয়ে চালিয়ে মাটিভাঙ্গার দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বাধীন শেখ উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের হোগলা বুনিয়া গ্রামের ডালিম শেখের ছেলে। আর রহমত শেখ একই ইউনিয়নের উত্তর পূর্ব বানিয়ারী গ্রামের মুকুল শেখের ছেলে। আহত তানজিম শেখ একই ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের শহিদুল শেখের ছেলে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo