৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:২৮
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহ, যুবককে কারাদন্ড

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, মার্চ ৩, ২০২৪,
  • 415 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

পটুয়াখালীর গলাচিপায় এসএসসি (দাখিল)-২০২৪ পরীক্ষা কেন্দ্রের নির্দিষ্ট সীমানার মধ্যে সন্দেহজনক কাগজসহ মো. রাকিব শরীফকে আটক করা হয়েছে। এ সময় রাকিব শরীফকে দন্ডবিধি ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমান ম্যজিস্ট্রেট। ঘটনাটি ঘটেছে উপজেলার কালিকাপুর নুরিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে রবিবার বেলা ১২ টায়। মো. রাকিব শরীফ উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কামার হাওলা গ্রামের রিপন শরীফের ছেলে।

রাকিবের সাথে সহযোগী হিসেবে খাইরুল নামের ১৪ বছরের অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে গলাচিপা উপজেলা প্রবেশন অফিসারের জিম্মায় জামিন দেয়া হয়েছে। জানা গেছে, রবিবার এসএসসি (দাখিল) এ ইংরেজি ১ম পত্র (১৩৬) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কালিকাপুর নুরিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে নির্দিষ্ট সীমানার মধ্যে সন্দেহজনক কাগজসহ রাকিবকে আটক করে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট। এ সময় অভিযুক্তের কাছ থেকে উদ্ধার করা চিরকুটের সাথে ইংরেজি ১ম পত্র (১৩৬) পরীক্ষার ৯নং প্রশ্নের হুবহু মিল খুজে পাওয়া যায়। অভিযুক্ত রাকিবের উদ্দেশ্য ছিল নকল প্রস্তুত করে কেন্দ্রে সরবারহ করা।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo