৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:৪১
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

পটুয়াখালীতে প্রতিপক্ষের হামলায় আহত-২

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, অক্টোবর ২২, ২০২৫,
  • 460 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার ।। পটুয়াখালীতে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মোঃ লোকমান হোসেন (২৫) ও তার মা খাদিজা বেগম (৪৫) কে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে মারধর করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাত ৯ টায় নিজ ঘরে ঢুকে তাদেরকে মারধর করা হয়। এ সময় ঘর দুয়ার ভাঙচুর ও লুটপাট চালায়। আহতরা হলেন ওই থানার ১৪ নং মৌকরণ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সিয়ামপুর গ্রামের বাসিন্দা আব্দুস সোবহান হাওলাদারের ছেলে ও স্ত্রী। আহত লোকমান বর্তমানে মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মা ও ছেলেকে মারধরের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ।

আহত সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা ফোরকান গংদের সাথে দীর্ঘদিন যাবত জমির সীমান নিয়ে বিরোধ চলে আসছিল। ভুক্তভোগী পরিবার নিজের জমি মাপ দিয়ে জমির সীমানা নির্ধারণ করে ইট দিয়ে সীমানার কাজ করে। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে ফোরকান, সাইদুল, তাজেল সহ অজ্ঞাত ৫/৬ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায় এবং সীমানা ভেঙে ফেলে। হামলা চালিয়ে ক্ষান্ত হয়নি সৌদি আরব থেকে প্রতিপক্ষ বাবুল বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে ভুক্তভোগী পরিবারকে।

পরে স্থানীয়রা আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার
করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। খাদিজা বেগম এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ও লোকমান এর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে প্রেরণ করে। মারধর করেও ক্ষান্ত হয়নি এখন বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে। ভুক্তভোগী পরিবার প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছে।

এ বিষয়ে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার। এ নিয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo