৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:১১
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

পটুয়াখালীতে পিস ইয়াবাসহ আটক ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, জানুয়ারি ২২, ২০২৪,
  • 458 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা থেকে ৫’শ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা বিভাগ।

সোমবার (২২ জানুয়ারি) সকালে গলাচিপা থানাধীন গোলখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ হরিদেবপুর বাসষ্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই সঞ্জীব কুমার সরকার, সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিজান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মো. মিলন হাওলাদার নামের এক ব্যক্তিকে আটক করে ৷

আটককৃত মো. মিলন হাওলাদার (৩৭) গলাচিপা উপজেলার রতনদী ইটবাড়িয়া গ্রামের মৃত লাল মিয়া হাওলাদার এর ছেলে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) আহমাদ মাঈনুল হাসান বলেন, ‘আমাদের জেলা পুলিশ এর একটি চৌকস টিম সকাল সাড়ে ৭ টার দিকে হরিদেবপুর বাস স্ট্যান্ড থেকে ৫০০ পিস ইয়াবা সহ মিলন হাওলাদার নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। জব্দকৃত মাদকের বাজার মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা প্রায়। আসামির বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo