৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:০৩
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

পটুয়াখালীতে গলায় ছাই আটকে শিশুর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, জানুয়ারি ৩১, ২০২৪,
  • 483 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক

পটুয়াখালীর বাউফলে গলায় ছাই আটকে মো. সোলাইমান (৩) নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের ঝিলনা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গত সপ্তাহে ঝিলনা গ্রামের নানা বাড়িতে মায়ের সঙ্গে বেড়াতে যায় সোলাইমান। মঙ্গলবার দুপুরে বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল সে। এ সময় খেলার ছলে ধান সিদ্ধ করার মাটির চুলা থেকে ছাই তুলে গিলে ফেলে সোলাইমান। এরপর সে অসুস্থ হয়ে পড়লে অন্যান্য শিশুদের চিৎকার শুনে পরিবারের লোকজন সোলাইমানকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বাউফল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাউফল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি শ্বাসনালীতে ছাই আটকে যাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে।

বাউফল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo