১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৪২
শিরোনামঃ
নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা

নেছারাবাদে ঘরে ঢুকে নারীসহ ৪ জনকে কুপিয়ে জখমের অভিযোগ !

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, জানুয়ারি ২৩, ২০২৪,
  • 375 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার
পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার জগনাথ কাঠী গ্রামে পূর্ব শক্রতার জের ধরে ঘরে ঢুকে স্বামী-স্ত্রী সহ ৪ জনকে এলোপাথাড়ি কুপিয়ে জখম, গ্রেপ্তার-১। সোমবার ভোর রাতে মৌলভী বাড়ীতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন,মনিরুল ইসলাম মামুন ও তার স্ত্রী স্মৃতি। বর্তমানে তারা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহতদের স্বজন শাহরিয়ার জানান, তার চাচা মনিরুল ইসলাম মামুনের সাথে স্থানীয় সন্ত্রাসী জাহিদের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে। তারই সূত্র ধরে ঘটনার দিন সোমবার ভোররাতে জাহিদ রামদা এবং চাপাতিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মামুনের ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এক পর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।

এ সময় তার স্ত্রী স্মৃতি আক্তার তাকে বাধা প্রদান করলে তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তাদের ডাক চিৎকার শুনে স্থানীয় ফুয়াদ ও সিফাত ঘটনাস্থলে গেলে তাদেরকেও কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা আহতদের মধ্যে মামুন ও স্মৃতিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আহত মামুন ও স্মৃতির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা। অপরদিকে ফুয়াদ ও সিফাত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

সংবাদ পেয়ে নেছারাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং জাহিদ কে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে। আহতদের স্বজন শেখ সাইদুল ইসলাম বলেন জাহিদের বাবা জাফরের সাথে মামুনের পূর্ব শক্রতা ছিলো। সে মৃত্যুর আগে জাহিদ কে নির্দেশনা দিয়ে যায়। সেই নির্দেশনা অনুযায়ী এ হামলার ঘটনা ঘটেছে। তার তত্ত্বাবধানে আহতদের চিকিৎসা চলছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo