স্টাফ রিপোর্টার।। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সূর্য পাশা গ্রামে চাঁদা চাওয়াকে কেন্দ্র করে সাইফুল ইসলাম হিরন (৩০) নামে এক মুক্তিযোদ্ধার সন্তানকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কপিয়ে রক্তাক্ত জখম করেছে তারেক ও তার সহযোগীরা। এ সময় নগদ ৫০ হাজার টাকা সহ স্বর্ণালংকার ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। আহতকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৬ টায় সূর্য পাশা ৬ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আহত সাইফুল জানান, সে আওয়ামী লীগের লোক মিথ্যা অপবাদ দিয়ে তার কাছে দীর্ঘদিন ধরে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে আছে। তারই সূত্র ধরে ঘটনার দিন সোমবার সন্ধ্যায় তার কাছে পুনরায় ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে। সে দিতে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে তারেক ও তার ভাইসহ অজ্ঞাত আরো ৮-১০ জন তাকে হত্যার উদ্দেশ্যে সারার অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।