৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৫৩
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

নলছিটিতে একই পরিবারের ৪ জনকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬,
  • 391 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বৈশাখী গ্রামে জমিজমা বিরোধের জের ধরে একই পরিবারের ৪ জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। আহতদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৬ টায় বৈশাখী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহত সূত্রে জানা যায়, ভুক্তভোগী ডালিয়ার পরিবারের সাথে পার্শ্ববর্তী জহির হাওলাদার গং এর দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন বুধবার সকালে ডালিয়া ধান সিদ্ধ করতে গেলে জহির হাওলাদার, আসলাম হাওলাদার, জাহিদ হাওলাদার, জিহাদ,শাহিন হাওলাদার ও সীমা বেগম সহ অজ্ঞাত আরো ৩-৪ জন ধান ফেলে দেয়। এ সময় ডালিয়া প্রতিবাদ করায় উত্তেজিত হয়ে জহির সহ অন্যান্যরা পূর্ব পরিকল্পিতভাবে লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। ডাক চিৎকার শুনে গোলেনুর, বুশরা ও মরিয়ম ঘটনাস্থলে এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে। পরে তার স্বজনরা আহতদের কে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসকরা সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর উর্দ্ধতন মহলে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo