স্টাফ রিপোর্টার : বিমানবন্দর থানাধীন নবগ্রাম রোড এলাকায় মাদক সেবনে বাধা দেয়ায় এক ইউনিয়ন যুবলীগ নেতাকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি পিঠিয়ে গুরুতর জখম করেছে মাদক ব্যবসায়ী কাওসার আলম সোহাগ ও তার সহযোগীরা।
বুধবার (৩১ মে) বেলা সোয়া১১ টায় নবগ্রাম রোড মোল্লার দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম: নাসির উদ্দিন খান সে ধর্মাদি এলাকার বাসিন্দা মৃত: আমজেদ আলী খানের ছেলে ও ১ নং রায় পাশা কড়াপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। বর্তমানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন নাসির বরিশাল জেলা কৃষকলীগ নেতা মরহুম আনসার আলীর দাফন শেষে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে নবগ্রাম রোড মোল্লার দোকানের সামনে রায়পাশা কড়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান খোকনের ছেলে ও বহু আলোচিত ইয়াবা ব্যবসায়ী কাওসার আলম সোহাগ সহ কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক সেবন করতে থাকে। এ সময় নাসির তাদেরকে বাধা প্রদান করে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে কাওসার আলম সোহাগ সহ কয়েকজন সন্ত্রাসী তাকে হত্যার উদ্দেশ্যে লাঠিসোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। তার ডাক চিৎকারে স্থানীয় শাহীন হাওলাদার ও জসিম হাওলাদার ঘটনাস্থলে ছুটে যায় এবং তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সংবাদ পেয়ে স্থানীয় থানার কর্তব্যরত এস আই অলক সাহা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়।
আহত নাসির অভিযোগ করে আরো বলেন, আবুল খায়ের আব্দুল্লাহর নাম ভাঙ্গিয়ে কাওসার আলম সোহাগ এলাকায় চাঁদাবাজি ও মাদক ব্যবসা সহ বিভিন্ন রকমের সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকে বলে অভিযোগ পাওয়া গেছে। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ, তার বিরুদ্ধে কেউ মুখ খুললে তাকে হামলা,মামলার শিকার হতে হয়। এ ব্যাপারে এসআই অলক সাহা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম এবং নাসির আমাকে হাসপাতাল থেকে মোবাইল ফোনে জানান,সোহাগ সহ কয়েকজন তার পরিবারকে বিভিন্ন রকমের হুমকি ধামকি প্রদান করছে। সে থানায় অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।