১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:০০
শিরোনামঃ
আমতলীতে জমিজমা বিরোধের জেরে কাতার ফেরত প্রবাসীকে কুপিয়ে জখমের অভিযোগ শের-ই-বাংলা মেডিকেল কলেজে কর্মচারী সবুর খানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন আবারো মেডিসিন বিভাগে স্বর্ণের চেইনসহ এক নারী চোরকে আটক করেছে আনসার সদস্যরা। শেবাচিমে টাকার ব্যাগ এবং মোবাইল সহ এক চোরকে আটক করেছে আনসার বাহিনী। মির্জাগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি চাষ,প্রতিবাদ করায় হামলায় দিনমজুর জখমের অভিযোগ। মির্জাগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি চাষ, প্রতিবাদ করায় হামলায় দিনমজুর জখম মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখমের অভিযোগ ঝালকাঠিতে হামলায় মা ও ছেলে সহ আহত-৩ বাকেরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি বানারীপাড়ায় গৃহবধূর উপর অমানবিক নির্যাতনের অভিযোগ

নগরীতে মাদকবিরোধী মিছিলে হামলা, আহত- ৫

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, জুলাই ১, ২০২৬,
  • 64 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল নগরীর ২৭ নং ওয়ার্ড ধর্মাদী মাদ্রাসা সংলগ্ন ভাংঙ্গারপুল এলাকায় মাদকবিরোধী মিছিলকে হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ীরা। এতে কমপক্ষে ৫ জন রক্তাক্ত জখম হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে তারা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন, হুমায়ুন মৃধা, নজরুল মৃধা ,আমিনুল মৃধা, তানভীর এবং সিফাত। আহত হুমায়ুন জানান, গত ৩০ জুন (মঙ্গলবার) আসরের নামাজের পর ধর্মাদী মাদ্রাসা এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজির বিরুদ্ধে স্থানীয়দের অংশগ্রহণে একটি মাদকবিরোধী মিছিল বের হয়। মিছিল চলাকালে এলাকার রুম্মান, জহির, জাহিদ, সুজন এবং মিজানসহ অজ্ঞাতনামা আরো ৮-১০ জন মাদক ব্যবসায়ী ধারালো এবং দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে কমপক্ষে ৫ জন রক্তাক্ত জখম হয়।
পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আহতদের স্বজনরা জানান, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে অভিযোগে নাম উল্লেখ করা ব্যক্তিরা পুলিশ ঘটনাস্থলে আসবে এ খবর শুনে তারা তাৎক্ষণিক পালিয়ে যায়। ফলে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এছাড়া এ বিষয়ে এয়ারপোর্ট থানার ডিউটি অফিসার বলেন, হামলার বিষয়টা শুনেছি, পুলিশ ঘটনা স্থলে গিয়েছে, তবে এখনো মামলা হয়নি।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo