৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৫১
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

তিন দিনে আওয়ামী লীগের ৩০১৯টি মনোনয়ন ফরম থেকে আয় ১৫ কোটি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, নভেম্বর ২০, ২০২৩,
  • 364 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি তৃতীয় দিন শেষ হলো। সোমবার বঙ্গবন্ধু এভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট ৭৩৩ মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর আগে শনিবার প্রথম দিন বিক্রি হয় এক হাজার ৭৪টি ফরম। আর দ্বিতীয় দিনে এক হাজার ২১২টি ফরম বিক্রি হয়। তিন দিনে মোট তিন হাজার ১৯টি ফরম বিক্রি করে আওয়ামী লীগের আয় হয়েছে ১৫ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা।

সোমবার বিকেলে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির শেষে সাংবাদিকদের আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য জানান।
একতরফা নির্বাচনের মাধ্যমে করুণ পরিণতি ডেকে আনছে আওয়ামী লীগ: নূর

তিনি জানান, তৃতীয় দিনে মনোনয়ন ফরম বিক্রি করে আয় হয়েছে মোট তিন কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে সরাসরি ফরম কেনার মাধ্যমে আয় হয়েছে তিন কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা এবং অনলাইনে ফরম সংগ্রহের মাধ্যমে আয় হয়েছে ১২ লাখ টাকা।

এদিকে, গত তিন দিনে আওয়ামী লীগের মোট ফরম বিক্রি হয়েছে ৩ হাজার ১৯টি। এর মাধ্যমে এখন পর্যন্ত মোট আয় হয়েছে ১৫ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জানান, তৃতীয় দিনে ঢাকা বিভাগে ১৬৬টি, চট্টগ্রাম বিভাগে ১৬৫টি, সিলেট বিভাগ ৩৩টি, ময়মনসিংহ বিভাগ ৫৮টি, বরিশাল বিভাগে ৭৬টি, খুলনা বিভাগে ৯০টি, রংপর বিভাগে ৬২ ও রাজশাহী বিভাগে ৫৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর বাইরে অনলাইনে ২৪টি ফরম বিক্রি হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয় এ কার্যক্রম।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo