৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:২৬
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাক চাপায় দুইজন নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, জুন ২৪, ২০২৪,
  • 347 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাক চাপায় দুইজন নিহত হয়েছেন। আজ সোমবার (২৪ জুন) সকালে গৌরনদীর বাটাজোর এলাকার বাইচখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গৌরনদীর সাকোকাঠী গ্রামের মাছ ব্যবসায়ী বরুন দাস (৫৫) ও ভ্যান চালক বাবুগঞ্জের আগরপুর গ্রামের বাসিন্দা আয়নাল বেপারী (৬০)।

গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান, সোমবার সকালে আগরপুর থেকে মাছ ক্রয়ের জন্য প্রতিদিনের ন্যায় ব্যাটারিচালিত ভ্যানযোগে গৌরনদীর মাহিলাড়া বাজারের উদ্দেশে যাচ্ছিলেন বরুন ও আয়নাল।

পথিমধ্যে বাটাজোড় বাইচখোলা নামক স্হানে পৌঁছলে বরিশালগামী একটি ট্রাক বেপরোয়া গতিতে যাওয়ার সময় ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্হলেই মাছ ব্যবসায়ী বরুন দাস ও ভ্যানচালক আয়নাল বেপারী নিহত হয়।

ওসি আরো জানান, পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo