স্টাফ রিপোর্টার।। ঝালকাঠি সদর কাটপট্টি এলাকায় পাওনা টাকা চাওয়া কে কেন্দ্র করে মা ও ছেলে সহ ৩ জনকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা।
শুধু তাই নয় প্রতিপক্ষকে ঘায়েল করতে শাহীন ও তার মা নাসিমা নাটকীয় ভাবে শেবাচিম হাসপাতালে ভর্তি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ৮ টায় কাটপট্টিতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওই এলাকার বাসিন্দা দেলোয়ার ফকিরের ছেলে আকাশ ফকির, রিয়াদ ফকির, ও স্ত্রী নেহার বেগম। বর্তমানে তারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ৮/৯ মাস পূর্বে ভুক্তভোগী আকাশ ফকিরের কাছ থেকে স্থানীয় সন্ত্রাসী শাহীন মৃধা নগদ ৬ হাজার টাকা ধার নেয়। আকাশ টাকা চাইতে গেলেই আজ না কাল বলে দীর্ঘদিন ধরে টালবাহানা করে আসে।তারই ধারাবাহিকতায় ঘটনার দিন বৃহস্পতিবার রাতে পূর্বের ন্যায় আকাশ শাহিনের কাছে টাকা চাইতে গেলে ক্ষিপ্ত হয়ে শাহীন মৃধা ,শামীম মৃধা, জিহাদ মৃধা ,নাহিদ হাওলাদার,রাকিব, রাজিন হাওলাদার এবং নাসিমা সহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জন সন্ত্রাসী আকাশকে হত্যার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিত ভাবে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে সে রক্তাক্ত জখম হয়। ডাক চিৎকার শুনে তার মা নেহার ও ছোট ভাই রিয়াদ ঘটনাস্থলে এগিয়ে এলে তাদেরকেও বেধড়ক মারধর করে। ঘটনার পর স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে আকাশকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সূত্র জানায়,শাহীন ও তার সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। তাদের ভয় কেউ মুখ খুলতে সাহস পায় না। তাদের বিরুদ্ধে কেউ মুখ খুললে তাদেরকে হত্যা ,হামলা, ও মামলা সহ বিভিন্ন রকমের ভয়-ভীতি দেখিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে। আকাশ ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ব্যাপারে প্রশাসনের ঊর্ধ্বতন মহলে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান