স্টাফ রিপোর্টার
বরিশালে স্বেচ্ছাসেবী সংগঠন ‘জাগ্রত বরিশাল’ এর উদ্যোগে গণ সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল
নগরীর চৌমাথা ছাবেরা খাতুন উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুভাষ সরকার সভাপতিত্বে এ কর্মসুচী অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাসরিন জাহান ডালিয়া, লাবণ্য রহমান, ইভা মনি উম্মে কুলছূম, ফাতেমা আহসান নীশু, স্বপ্না আক্তার, সাইমুন, অন্যান্য প্রমুখ। এসময় নারী ও শিশু নির্যাতন বন্ধ, ইভটিজিং-বাল্যবিবাহ প্রতিরোধ ও মোবাইল বা ইন্টারনেট ব্যবহারের উপর সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন বক্তারা।
লামিয়া ইসলাম সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন জাগ্রত বরিশাল স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বেলাল আহমেদ শান্ত।