৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৩৬
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

চরফ্যাশনে গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫,
  • 565 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। ভোলা চরফ্যাশনের চর আফজাল গ্রামে ছাগল দিয়ে জোরপূর্বক সবজি খাওয়ানোর প্রতিবাদ করায় শিল্পী বেগম (২৫) নামে এক গৃহবধূর উপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালিয়েছে প্রতিপক্ষরা।

আহত ওই গৃহবধূকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখান থেকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সোয়া ১ টায় চর আফজাল ১ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিল্পী জানান, ঘটনার দিন দুপুরে তার শ্বশুর আব্দুল গফুরের সবজি খেতে স্থানীয় আবুল কালাম ওরফে বাগন আলীর ছাগল জোরপূর্বক ঢুকিয়ে ফসল নষ্ট করে। এ সময় সে প্রতিবাদ করায় উত্তেজিত হয়ে পরিকল্পিতভাবে বাগন আলী, রিক্তা বেগম, জাহানারা, পারভেজ,পারভিন, ও আবু জাহের সহ অজ্ঞাত আরো ৩-৪ জন তাকে লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। ডাক চিৎকার শুনে স্বজনরা উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

তার অবস্থা অসংখ্য জনক বলে জানিয়েছেন ওই ইউনিটের চিকিৎসকরা কর্তব্যরত চিকিৎসকরা। এ ব্যাপারে সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর সুদৃষ্টি কামনা করেছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo