৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৩৯
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

চরফ্যাশনে ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৪

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, মার্চ ৮, ২০২৪,
  • 405 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক

ভোলার চরফ্যাশন সাড়ে ৫০০টি ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে এওয়াজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাদক কারবারী লিটনের বসত ঘর থেকে মাদকসহ তাদের গ্রেপ্তার করে গতকাল শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মমতাজ বেগম, শাহিন মাঝি, আহসান ফরাজী ও চাকিদার (২১)।

পুলিশ জানায়, লিটন মাদক ব্যবসায় জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। বৃহস্পতিবার রাতে লিটনের বাড়িতে মাদকের চালান নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়।এ সময় লিটনের স্ত্রী মমতাজের কাছ থেকে সাড়ে ৫০০টি ইয়াবা জব্দ করা হয়েছে।

এবং লিটনের স্ত্রী মমতাজের সহযোগী আরও তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শশীভুষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. জিল্লুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo