৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৫৫
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

চরকাউয়ায় গৃহবধূর উপর অমানবিক নির্যাতনের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, সেপ্টেম্বর ৩০, ২০২৩,
  • 401 সংবাদটি পঠিক হয়েছে

 স্টাফ রিপোর্টার

বরিশাল সদর উপজেলার চরকাউয়া গ্রামে চাঁদা চাওয়াকে কেন্দ্র করে এক গৃহবধূকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় বন্দর থানাধীন চরকাউয়া ৩নং ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে।আহতের নাম: মিনারা বেগম সে ওই গ্রামের বাসিন্দা আলী হোসেনের স্ত্রী। বর্তমানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত মিনারা জানান, গত ২০১১ সালে সে ওই গ্রামে ১০ শতাংশ জমি ক্রয় করেন। সেই থেকেই স্থানীয় সন্ত্রাসী মনোয়ার শিকদার ও তার বাহিনীর লোকজন মিলে তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছে।

পরে তারা জোরপূর্বক তার জমির উপর দিয়ে রাস্তা নেয়। তারই সূত্র ধরে ঘটনার দিন শুক্রবার তার জমিতে দোকান নির্মাণ করলে মনোয়ার শিকদার,হাবিব সিকদার, ফজলে আলী, রুবেল,সুলতান, ও আলতাফ সহ কয়েকজন তার কাছে চাঁদা দাবি করে। এতে সে অপারগতা স্বীকার করলে তারা তার দোকান ভাঙচুর করে ফেলে দেয়।

এ সময় সে বাধা প্রদান করলে একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মনোয়ার সহ অন্যান্যরা তাকে হত্যার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে লাঠি সোটা সহ দেশি অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মিনারা বাদী হয়ে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করে। অসহায় মিনারাও তার পরিবার তাদের আতঙ্কে নিরাপত্তাহীনতায় ভুগছে। সে প্রশাসনের সাহায্য কামনা করেছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo