১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:২৮
শিরোনামঃ
ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী

চন্দ্রপাড়ায় সুদের টাকার জন‍্য স্ত্রী শ্বাশুড়িসহ আহত ৪

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, ফেব্রুয়ারি ২১, ২০২৪,
  • 375 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার
বিমানবন্দর থানাধীন চন্দ্রপাড়ায় সুদের টাকা পাওয়াকে কেন্দ্র করে একই পরিবারের ৪ জনকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। বুধবার (২১ফেব্রুয়ারি) দুপুর ৩টায় দারোগারহাট মুন্সি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলো, সাইফুল শরীফ তার স্ত্রী রাশিদা বেগম। আহতদের মধ‍্যে সাইফুল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত সাইফুল জানান, তার শ্বশুর বাড়ি চন্দ্রপাড়া মুন্সিবাড়িতে হওয়ার সুবাদে তার স্ত্রী রাশিদা বেগম গত দুই বছর আগে চন্দ্রপাড়া দারোগারহাট গ্রামের চিহ্নিত মাদক ও সুদি ব্যবসায়ী সুমিও আঁখির কাছ থেকে নগদ ৬৭ হাজার টাকা সুদে আনে। কিন্তু ৬৭ হাজার টাকায় দুই লক্ষ টাকার সুদ দেয়ার পরেও তার কাছে ৩ লক্ষ টাকা পাবে বলে দাবি করে এবং জাল জালিয়াতি করে স্ট্যাম্পে ৩ লক্ষ টাকা লিখিয়ে নেয়। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন বুধবার দুপুরে সুমিও আখি রাশিদার পিত্রালয়ে গিয়ে ৩ লক্ষ টাকা পাবে বলে দাবি করে। এতে সে অপারগতা স্বীকার করে।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শামীম,সোহেল,শাফিন, সুমিও আখিসহ কয়েকজন রাশিদা তার শ্বাশুড়ি ও ছেলেকে বেধড়ক মারধর করে। এ সময় সাইফুল বাধা প্রদান করলে উত্তেজিত হয়ে শামীম সহ অন্যান্যরা তাকেও লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয়রা আহতদের মধ্যে সাইফুলকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo