৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:২৭
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় নিহত-২

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, এপ্রিল ২৬, ২০২৩,
  • 391 সংবাদটি পঠিক হয়েছে

ডেস্ক : বরিশালের গৌরনদীতে পৃথক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। নিহতরা হলো- উপজেলার উত্তর চাঁদশী গ্রামের বাসিন্দা গৌতম দত্ত (৪০) এবং চন্দ্রহার গ্রামের নেছার সরদার (৫৫)।

বুধবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার ষ্টেশনের সাব-অফিসার আকতার হোসেন জানান, মঙ্গলবার বিকেলে গৌরনদী থেকে ভ্যানযোগে পান নিয়ে টরকীর দিকে যাচ্ছিলো গৌতম ও রতন নামের দুই পান বিক্রেতা।

পথিমধ্যে মহাসড়কের মদিনা ষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় অজ্ঞাত ট্রাক পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যান চালকসহ তারা দু’জন গুরুত্বর আহত হয়। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে গৌতম নিহত হয়। অপরদিকে মঙ্গলবার সন্ধ্যায় বাটাজোর-সরিকল সড়কের চন্দ্রহার বাদামতলা এলাকায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নেছার সরদার ও সুধীর নামের দুই ব্যক্তি গুরুত্বর আহত হয়।

আহতদের উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন দিবাগত রাত সোয়া দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় নেছার মারা যায়।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo