স্টাফ রিপোর্টার।। পটুয়াখালীর গলাচিপায় পূর্ব শত্রুতার জের ধরে মাইনুল ফকির, ছেলে সাইফুল ইসলাম, ভাই জসিম কে মারধর করেছে সোহরাব, সুরমা, রহমান, সিরাজুল, ইমরান,সাইদুল সহ অজ্ঞাত ৫-৭ জন সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার বিকেল পাঁচটায় পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা চালায়। এ সময় স্বর্ণের চেইন কানের দুল আংটি নগদ এক লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
বর্তমানে আহতরা মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবী করেছে ভুক্তভোগী পরিবার। এ নিয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।