১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:০১
শিরোনামঃ
ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী

কুয়াকাটায় পর্যটকবাহী বাসে অতিরিক্ত টোল আদায়, জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, মার্চ ৯, ২০২৪,
  • 370 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক

পটুয়াখালীর কুয়াকাটায় আগত পর্যটকবাহী বিভিন্ন যানবাহন থেকে অতিরিক্ত টোল আদায়ের কারণে শেখ রাসেল সেতু ও শেখ জামাল সেতুর ইজারাদারকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন।

শনিবার (৯ মার্চ) সকালে পর্যটকদের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অতিরিক্ত টোল আদায় করা ওই উভয় সেতুর ইজারাদার মেসার্স রফিক এন্টারপ্রাইজের মালিক মো. রফিকুল হাসানকে জরিমানা করা হয়। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসে তার সত্যতা পেয়ে শেখ রাসেল সেতুকে ২৫ হাজার ও শেখ জামাল সেতুকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, এই সেতু দুটিতে যাত্রীবাহী বাসের টোল ৯০ টাকা। কিন্তু তারা পর্যটকবাহী বাসগুলোকে টার্গেট করে ১৮০ টাকার ভাড়া আদায় করছে। এমন অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে প্রাথমিকভাবে তাদেরকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তী সময়ে এমন অভিযোগ পেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

 

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo