১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:২২
শিরোনামঃ
নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা

কালকিনিতে আদালত থেকে রায় পাওয়ায় কৃষককে কুপিয়ে জখমের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, জানুয়ারি ২৩, ২০২৪,
  • 513 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

মাদারীপুর জেলার সইন্না গ্রামে জমিজমা বিরোধের জের ধরে এক কৃষককে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা।

এ সময় নগদ ২০ হাজার টাকা ও একটি উন্নত মানের মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৩ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টায় সইন্না গ্রামের মাদ্রাসা রোডে এ হামলার ঘটনা ঘটে।

আহতের নাম আকবর সরদার সে ওই গ্রামের বাসিন্দা মৃত ধলু সরদারের ছেলে। বর্তমানে সে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত আকবর জানান,তার সাথে একই গ্রামের ইমামুল ইসলাম চৌকিদারের একটি জমি নিয়ে দীর্ঘ ১১ বছর ধরে মামলা চলে আসছে। ঘটনার দিন মঙ্গলবার আদালত থেকে সেই মামলায় তাদের পক্ষে রায় পায়। তারই সূত্র ধরে ঘটনার দিন দুপুরে সে মাদারীপুর থেকে বাড়ির উদ্দেশ্য রওয়ানা হয়।

পথিমধ্যে মাদ্রাসা রোড এলাকায় ওৎ পেতে থাকা ইমামুল ইসলাম চৌকিদার ও তার ভাই নাজমুল চৌকিদার সহ অজ্ঞাত আরো ১০-১৫ জন তার পথ রোধ করে। একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে রামদা ও হাতুর সহ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে।

এ সময় তার পাঁ সহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত হয়। পরে স্বজনরা তাকে গুরুতর অবস্থা উদ্ধার করে তাৎক্ষণিক মাদারীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।সেখানের দায়িত্ব রত চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo