৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৫৫
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

কাঠালিয়ায় পূর্ব শত্রুতার জেরে ভাই-বোনকে পিটিয়ে জখমের অভিযোগ।

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, মে ১০, ২০২৪,
  • 309 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। ঝালকাঠি জেলার কাঠালিয়া থানাধীন উত্তর চেচরি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ভাই ও বোনকে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার (৯ মে) সকাল ১০ টায় হাওলাদার বাড়ির নিজ ঘরের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, সাথী বেগম ও তার ভাই ইউসুফ আলী। তারা উত্তর চেচরি গ্রামের বাসিন্দা। আহতদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সাথী জানান, তাদের সাথে বেশ কয়েক বছর যাবত সিদ্দিক গাজী গং এর সাথে জমিজমা বিরোধের মামলা চলে আসছিল। কিন্তু ওই মামলার রায় সাথী বেগমদের পক্ষে হয়। কোর্টের রায় নিয়ে তারা ওই জমির উপর বসত গড় নির্মাণের জন্য বিল্ডিং তৈরির কাজ শুরু করে। এতে সিদ্দিক গাজীরা বাধা প্রদান করে বলে কোটের রায় তারা মানে না। এ নিয়ে উভয়ের মধ‍্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তাদেরকে হত্যার উদ্দেশ্যে সিদ্দিক গাজী, আবু কালাম, আল আমিন তালুকদার, মাহিম গাজী, সৈকত গাজী, করিম তালুকদার, মনির গাজী, রবিউল গাজী ও ফাহিমা আক্তার সহ ৭/৮ জন ইট এবং রডসহ দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাদের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

তিনি অভিযোগ করে আরো বলেন, ঘটনার সময় তারা তাদের ঘর ভাংচুর ও মালামাল লুটপাট চালায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo