স্টাফ রিপোর্টার।। বরিশাল কাজিরহাট উপজেলার ভাষানচর ইউনিয়নে ধান কাটাকে কেন্দ্র করে চাচা ভাতিজাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আহতদেরকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুধু তাই নয় প্রতিপক্ষকে ঘায়েল করতে রফিকুল, ইমরান,রহিম ও রুবেল নাটকীয়ভাবে শেবাচিমে ভর্তি হওয়ার ভর্তি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১ জানুয়ারী) সকাল ৮ টায় হেসামদ্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মাহবুব বলেন, ঘটনার দিন বুধবার সকালে আমাদের জমির ধান জোরপূর্বক কেটে নেয় পার্শ্ববর্তী জাকির কাজী ও সরাব কাজীর নেতৃত্বে রফিক রুবেল রহিম ও ইমরান সহ অজ্ঞাত আরো কয়েকজন। এ সময় আমি ও আমার দুই ভাতিজা হৃদয় ও নাহিদ বাধা প্রদান করি। একপর্যায়ে তারা আমাদের কে হত্যার উদ্দেশ্যে দা ও লাঠি সোটা নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমরা রক্তাক্ত জখম হই। ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আমাদেরকে উদ্ধার করে কাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের চিকিৎসকরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।