স্টাফ রিপোর্টার।। বরিশাল কাউনিয়ায় তুচ্ছ ঘটনার জের ধরে তাসলিমা (২৪) নামে এক ভাড়াটিয়াকে বেড়ক মারধর করেছে অপর ভাড়াটিয়া। আহতকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় নগদ অর্থ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮ টায় কাউনিয়া বিসিক এলাকায় ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত তাসলিমা বলেন,আমি কাউনিয়ায় শানুর বাড়িতে ভাড়া থাকি দেড় বছর ধরে সালমা নামে এক মেয়ে তার স্বামী তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করে। ক্ষিপ্ত হয়ে সালমা ও দ্বিতীয় বিয়ে করে। এ সময় আমি তাকে আশ্রয় দেই। কিন্তু সে আমার মালামাল জোরপূর্বক দখল করে নেয়। এ নিয়ে আমাদের উভয়ের মধ্যে কথার কাটাকাটি হলে উত্তেজিত হয়ে সালমা ও স্মৃতি সহ অজ্ঞাত আরো কয়েকজন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়। এতে আমি গুরুতর জখম হই। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।