৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৪৮
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

কাউনিয়ায় জামাতাকে কুপিয়েছে পাষণ্ড শ্বশুর

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, জুন ২৯, ২০২৫,
  • 312 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল নগরীর কাউনিয়া বিসিক রোড এলাকায় জামাতার বিরুদ্ধে যৌতুকের মিথ্যা অপবাদ দিয়ে হত্যার চেষ্টায় কুপিয়ে জখম করেছে পাষণ্ড শ্বশুর ও তার পরিবারের লোকজন। রবিবার (২৯ জুন) সকাল ৯ টায় কাউনিয়া বিসিক রোড ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।

আহতের নাম মহিউদ্দিন। সে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার রাজপাশা গ্রামের বাসিন্দা শাহ আলম শিকদারের ছেলে। বর্তমানে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মহিউদ্দিন বলেন, আমার সাথে বছর কয়েক আগে আব্দুল মজিদের মেয়ে রাজিয়ার প্রেমের সম্পর্কে বিয়ে হয়। বিয়ের পর আমাকে আমার শ্বশুর একের পর এক জ্বালা যন্ত্রণা দিয়ে আসে। তারই সূত্র ধরে ঘটনার আগের দিন আমার বিরুদ্ধে পাঁচ লক্ষ টাকা যৌতুকের মিথ্যা অপবাদ দেয়। আমি প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে আব্দুল মজিদ হাওলাদার, মিজান হাওলাদার, মেয়ে পলি বেগম ও স্ত্রী জাহানারা বেগম সহ অজ্ঞাত আরো কয়েকজন হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo