১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৪৫
শিরোনামঃ

কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ।

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, আগস্ট ১৭, ২০২৬,
  • 133 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল সদর উপজেলার কর্ণকাঠী গ্রামে জমিজমা বিরোধের জের ধরে চাচা ও ভাতিজাকে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। এসময় নগদ ৫ লক্ষ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৭আগস্ট) সকাল সাড়ে ৮ টায় সেকাই বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই গ্রামের বাসিন্দা মানিক খানের ছেলে ও নলছিটি উপসহকারী কৃষি কর্মকর্তা নাঈম খান (বাবু) (৩০) এবং তার চাচা সেলিম খান (৫০)। বর্তমানে তারা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগী নাঈম জানান, তাদের সাথে পার্শ্ববর্তী আনিস খান গং এর দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। তারই সূত্র ধরে ঘটনার দিন সকালে মোটরসাইকেল যোগে তার কর্মস্থল নলছিটিতে যাওয়ার পথিমধ্যে সেকাই বাড়ির সামনে ওৎ পেতে থাকা আনিস খান, দেলোয়ার খান,আনোয়ার খান, এবং আশিক খানসহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জন সন্ত্রাসী তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো এবং দেশীয় অস্ত্র দিয়ে চলন্ত মোটরসাইকেলে পেছন থেকে অতর্কিত হামলা চালায়। এতে সে রক্তাক্ত জখম হয়। ডাক চিৎকার শুনে তার চাচা সেলিম খান ঘটনাস্থলে এগিয়ে আসলে তাকেও কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। ঘটনার পর স্থানীয়রা আহতদের কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক নলছিডিও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের অবস্থার অবনতি হলে সেখানের চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নাইম অভিযোগ করে আরো বলেন, ঘটনার আগের দিন রাতে দালান নির্মাণ কাজ বাবদ ব্যাংকে ডিপোজিট করার জন্য বাবা আমাকে ৫ লক্ষ ১০ হাজার টাকা দেন। ঘটনার সময় সেই টাকা আনিস ছিনিয়ে নেয়। এ ব্যাপারে বন্দর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, এরকম একটা ঘটনা শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। এদিকে হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo