৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৩৬
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

কর্ণকাঠিতে চাঁদার দাবীতে পিতা-পুত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, আগস্ট ১৮, ২০২৪,
  • 327 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল সদর উপজেলার কর্ণকাঠি এলাকায় চাঁদা চাওয়াকে কেন্দ্র করে এক মুদি ব্যবসায়ী ও তার ছেলেকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা। এ সময় দোকান ভাঙচুর, নগদ ৭৫ হাজার টাকা ও মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১৮ আগস্ট) সকালে কর্ণকাটিতে এ সন্ত্রাসী তাণ্ডবের ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই গ্রামের বাসিন্দা হালিম মোল্লা ও তার ছেলে রাকিব মোল্লা। আহত হালিম ওই গ্রামের বাসিন্দা মৃত মালেক মোল্লার ছেলে ও মোল্লা স্টোর্স এর স্বত্বাধিকারী। আহতদের মধ্যে রাকিবকে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও হালিম কে শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত হালিম জানান, ঘটনার আগের দিন শনিবার দুপুরে স্থানীয় গোলাম সারোয়ারের ছেলে ইমরান, দেলোয়ার হাওলাদারের ছেলে হাসান হাওলাদার ও দেলোয়ারের ছেলে লোকমান সহ অজ্ঞাত আরো কয়েকজন তার দোকানে গিয়ে চাঁদা দাবি করে। এতে সে অপারগতা স্বীকার করায় উত্তেজিত হয়ে সেখান থেকে তারা চলে যায়। তারই সূত্র ধরে ঘটনার দিন রবিবার সকালে তারা হালিমের দোকানে গিয়ে পুনরায় তার ছেলে রাকিবের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ইমরান সহ অন্যান্যরা রাকিব কে বেধড়ক মারধর করে। এ সময় হালিম রাকিবকে উদ্ধার করতে গেলে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র ও রড দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় দোকান ভাঙচুর, নগদ অর্থ ও মালামাল লুটপাট চালায় তারা। হালিমের অবস্থা আশঙ্কাজনক, তাকে যেকোনো সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা।

এ ব্যাপারে রাকিব অভিযোগ করে বলেন, ইমরানের বিরুদ্ধে একাধিক মাদক মামলা সহ বিভিন্ন মামলা রয়েছে। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। আহতের পরিবার সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo