খবর বিজ্ঞপ্তি
শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক ও প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট এসএম ইকবাল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।
বুধবার বিকেলে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বরিশাল থেকে প্রকাশিত স্থানীয় প্রাচীন দৈনিক সত্য সংবাদ পত্রিকার প্রকাশক মহাসীন মন্টু ও সম্পাদক এস এম রাকিবুল হাসান ফয়সালসহ পত্রিকার পরিবারবর্গ।
এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তারা।