৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৩২
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

উপজেলা নির্বাচন: প্রার্থীর ব্যয়সীমা বাড়িয়ে ২৫ লাখ করার পরিকল্পনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, ফেব্রুয়ারি ১২, ২০২৪,
  • 389 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক

উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর ব্যয় ভোটার সংখ্যার অনুপাতে না নির্ধারণ করে নির্দিষ্ট করে দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে সর্বোচ্চ ব্যয় ১১ লাখ টাকার পরিবর্তে ২৫ লাখ টাকার করার বিধান আনার পরিকল্পনা করছে সংস্থাটি।

স্থানীয় সরকারের নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের লক্ষ্যে নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানার নেতৃত্বে গঠিত কমিটি থেকে এমন প্রস্তাব এসেছে বলে জানা গেছে।

বর্তমান আইনে এক লাখ ভোটারের জন্য প্রার্থী ব্যক্তিগত ও নির্বাচনী ব্যয় করতে পারেন সাড়ে ৫ লাখ টাকা, এক লাখ এক থেকে দুই লাখ ভোটারের জন্য ৭ লাখ ৭৫ হাজার টাকা ও দুই লাখের বেশি ভোটার সম্বলিত উপজেলার জন্য ১১ লাখ টাকা ব্যয় করতে পারেন। উপজেলা নির্বাচন পরিচালনা বিধিমালার ৫১ বিধি সংশোধন করে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের ব্যয় ২৫ লাখ নির্দিষ্ট করার প্রস্তাব এসেছে।

এদিকে, ১৬ নম্বর বিধি সংশোধন করে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে জামানত ১০ হাজার টাকার পরিবর্তে দুই লাখ টাকা এবং মহিলা ভাইস চেয়ারম্যানে পদে জামানত পাঁচ হাজার টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

অন্যদিকে, বিধি ৪৬ সংশোধন করে এক অষ্টমাংশের পরিবর্তে এক ষষ্ঠাংশ ভোটের কম পেলে জামানত বাজেয়াপ্তের জন্য সুপারিশ করেছে সংশ্লিষ্ট কমিটি।

এ বিষয়ে নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, আইন সংশোধনের নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, বিধিমালায় কিছু কিছু জায়গায় অসংগতি আছে, কিছু অস্পষ্টতা আছে, সেগুলোর বিষয়ে মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছিল। তারা যে প্রস্তাব দেবে সবগুলোই যে গ্রহণ করব তাও নয়। এটা কমিশন বৈঠকে সিদ্ধান্ত হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo