স্টাফ রিপোর্টার।। উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নে জমি দখলের জের ধরে এক বৃদ্ধাকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। আহতকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৯ মে ) বিকেল ৪ টায় যুগী হাটি গ্রামের হাওলাদার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
আহত বকুল বেগমের ছেলে বিজিবি সদস্য মেহেদী হাসান জানান, তাদের এক খন্ড জমি দীর্ঘদিন ধরে দখলের পায়তারা করে আসছে পার্শ্ববর্তী হাবিব হাওলাদার ও তার পরিবার। এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার সালিশ মীমাংসা করে দেয়। তারই সূত্র ধরে ঘটনার দিন শুক্রবার বিকেলে হাবিব হাওলাদার, তার ছেলে হাসিব হাওলাদার ও স্ত্রী ঝুমুর বেগম তার জমি দখলের চেষ্টা চালায়। এসময় তার মা বকুল বাধা প্রদান করে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তারা বকুল কে হত্যার উদ্দেশ্যে লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে গুরুতর অবস্থা উদ্ধার করে তাৎক্ষণিক উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
তিনি অভিযোগ করে আরো বলেন, সে একজন বিজিবি সদস্য। সে চাকুরী করার সুবাদে দেশ-বিদেশে থাকার সুযোগে তার পরিবারের উপর অত্যাচার করে আসছে হাবিব হাওলাদার ও তার পরিবার। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। তাদের আতঙ্কে নিরাপত্তাহীনতায় ভুগছে মেহেদীর পরিবার । এ ঘটনায় আহতের মেয়ে বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়েরের করেন।