৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৩৬
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

উজিরপুরে পূর্ব শত্রুতার জেরে বিএনপি নেতা কে কুপিয়ে হত্যার চেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, আগস্ট ১৮, ২০২৫,
  • 575 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার ।। বরিশালের উজিরপুরে পূর্ব শত্রুতার জের ধরে পৌর যুবদলের ১ নং যুগ্নআহবায়ক মোঃ কামাল ফরাজী (৪৫) কে নির্মমভাবে কুপিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে।

গত সোমবার রাত সাড়ে ৭ টায় ইছলাদী বাস স্ট্যান্ড এলাকায় বসে তার উপর পিছন থেকে দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। আহত হলেন ওই থানার দক্ষিণ শিকার পুর গ্রামের বাসিন্দা আব্দুর রহমানের ছেলে ও বিএনপি’র একজন ত্যাগী নেতা। বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিএনপি নেতার উপর আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ।

আহত সূত্রে জানা যায়, প্রতিপক্ষরা দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের নাম ভাঙিয়ে এলাকায় সাধারণ মানুষের উপর স্টীম রোলার চালায় ও সাধারণ মানুষকে জিম্মি করে হয়রানি, চাঁদাবাজি, জমি দখল সহ নানা অপকর্ম করে আসছিল। গতবছর ৫ ই আগস্ট আওয়ামী লীগের পতন হলেও তারা এলাকায় আধিপত্য ধরে রেখে একাধিক অপকর্ম করে। তাদের অপকর্ম প্রতিহত করতে বিএনপি নেতা বিভিন্ন সময় প্রতিবাদ করে। এই বিষয় নিয়ে ভুক্তভোগী কে অকথ্য ভাষায় গালিগালাজ করে আওয়ামী লীগের দোসর চিহ্নিত সন্ত্রাসী বাহিনীরা।

ঘটনার দিন এর জের ধরে আওয়ামী সন্ত্রাসী গিয়াস আকন, শাহাবুদ্দিন আকন, বাবু আকন এর নেতৃত্বে সন্ত্রাসী কাইয়ুম আকন,নাঈম সহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায়। এসময় কাউসার ও মাইনুল ডাক চিৎকার শুনে ছুটে আসলে তাদেরকে মারধর করে।

পরে স্বজনরা আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠায়। মারধর করেও ক্ষান্ত হয়নি এখন বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে। ভুক্তভোগী পরিবার প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছে।

এ বিষয়ে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার। এ নিয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo