স্টাফ রিপোর্টার
উজিরপুর উত্তর ধামুরা গ্রামে পূর্ব শক্রতার জের ধরে একই পরিবারের ৪ জনকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। এসময় একটি স্বর্নের চেইন ও একটি নাকের ফুল ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে।
শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর ৩ টায় মৃধা বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলো, ওই গ্রামের বাসিন্দা বজলুর রহমান তার স্ত্রী রেহানা বেগম, মেয়ে ইসরাত জাহান ও কেয়ামনি। বর্তমানে তারা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত বজলু জানান, তার পরিবারের সাথে পার্শ্ববর্তী নূর মোহাম্মদ মৃধার দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছে। তারই সূত্র ধরে ঘটনার দিন দুপুর ৩ টায় তুচছ ঘটনা নিয়ে তার সাথে নূর মোহাম্মদের তুমুল ঝগড়া হয়।
।এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে নূর মোহাম্মদ সোহেল মূধা জুয়েল মৃধা ও পপি সহ কয়েক জন তাকে রড পেটা করে। তার ডাক চিৎকারে রেহানা, ইসরাত জাহান ও কেয়ামনি তাকে উদ্ধার করতে গেলে তাদেরকে হত্যার উদ্দেশ্য রড জিআই পাইপসহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।
পরে স্হানীয়রা তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তিনি অভিযোগ করে আরো বলেন, গত ৬ মাস আগে তার মা লিলি বেগমকে ব্যাপক মারধর করে। নুর মোহাম্মদ একজন মুক্তিযোদ্ধা। সেই দাপট দেখিয়ে এলাকা দবিয়ে বেড়ায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে আহতের স্বজনরা জানান।