২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:১২
শিরোনামঃ

ইকবাল হোসেন তাপসের সাথে যুব সংহতির নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, মে ৬, ২০২৩,
  • 417 সংবাদটি পঠিক হয়েছে

ডেস্ক : বরিশাল জেলা জাতীয় যুব সংহতি নবগঠিত কমিটির সদস্যরা ইন্জিনিয়ার ইকবাল হোসেন তাপস এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (৫মে) ঢাকা কেন্দ্রীয় জাতীয় যুব সংহতি, বরিশাল জেলা জাতীয় যুব সংহতি কমিটির অনুমোদন দেন।

সেই নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নজরুল ইসলাম হেমায়েত, সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আল-আমিন চিশতি।

জাতীয় যুব সংহতি কমিটির সদস্যগণ জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল মহানগর জাতীয় পার্টি সদস্য সচিব ইন্জিনিয়ার ইকবাল হোসেন তাপস এর সাথে সৌজন্যে সাক্ষাৎ এবং কুশল বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি বরিশাল মহানগরের আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, বরিশাল জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এ্যাড: এম এ জলিল।

এ সময় জাতীয় পার্টি বরিশাল মহানগরের আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল নবগঠিত কমিটির সদস্যের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করে বলেন, আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস এর পক্ষে কার্যক্রম পরিচালনায় সক্রিয় থেকে সফল করা এবং বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস কে জয়যুক্ত করে বরিশাল নগরীর জনসাধারণের জন্য সুফল বয়ে আনতে হবে।

সাক্ষ্যাতকালে আরও উপস্থিত ছিলেন জাতীয় যুব সংহতি বরিশাল মহানগর আহবায়ক অধ্যাপক গিয়াসউদ্দিন সহ অন্যান্য সদস্যবৃন্দ।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo