স্টাফ রিপোর্টার
বরগুনা জেলার আমতলী উপজেলার আঠার গাছিয়া ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে বাবা ও ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত যখন করেছে প্রতিপক্ষরা।
এ সময় নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ১০ আগস্ট সকাল ৯ টায় নিজাম শিকদারের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের বাসিন্দা জালাল সিকদার ও ছেলে জসিম সিকদার ।
আহতদের মধ্যে জসিম বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত জসিম জানান, তার ও তার পরিবারের সাথে একই গ্রামের আব্দুল সাত্তারের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে তারই ধারাবাহিকতায় ঘটনার দিন সকালে তার ক্রয়কৃত জমির রেজিস্ট্রি করার জন্য রওয়ানা হয়।
এ সময় ওৎ পেতে থাকা আব্দুল সাত্তার তার ভাই ফেরদাউস চাচা দেলোয়ার ছেলে আবু বক্কর জলিল ও আলম শিকদার সহ কয়েকজন তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র ও লাঠি সোটা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে । তার ডাক চিৎকারে জালাল ঘটনাস্থলে গেলে তাকেও কুপিয়ে রক্তাক্ত জখম করে।
পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করে। সেখানের চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
তিনি অভিযোগ করে আরো বলেন, তার দাদা আব্দুল হামেদ মৃত্যু শয্যায় থাকাকালীন সত্তার সহ অন্যন্যান্যরা তার টিপসই নিয়ে জালিয়াতি করে জমি ভোগ করে আসছে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।