১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:১৫
শিরোনামঃ
শেবাচিম হাসপাতালে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের ৩১ সদস্যের কমিটি গঠন বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত বাকেরগঞ্জে ব্রিজ নির্মাণে অনিয়ম, প্রতিবাদ করায় ২ বৃদ্ধকে মারধরের অভিযোগ জর্দা শামীমের জামিন নামঞ্জুর, আরিফের রিমান্ড… বাকেরগঞ্জে জমি জমা বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ চাঁদপাশায় হামলায় বৃদ্ধসহ আহত-৩, ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ চরমোনাইতে হামলায় আহত-৫ নেছারাবাদে দিনমজুরকে পেটানোর অভিযোগ কাশিপুরে জমিজমা বিরোধের জেরে বৃদ্ধাকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ বরিশালে বিধবার জমি দখল, ল্যাংড়া আরিফের খুঁটির জোর কোথায়?

অপপ্রচারের অভিযো এনে লালমোহনে আ’লীগের সংবাদ সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, জুন ২৮, ২০২৩,
  • 376 সংবাদটি পঠিক হয়েছে

লালমোহন ॥ ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন ও আওয়ামীলীগ কে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে লালমোহন উপজেলা আওয়ামী লীগ। বুধবার দুপুরে লালমোহন উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার।

তিনি বলেন, পাশ্ববর্তী তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবু তাহের ও তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ থেকে বহিস্কৃত রিয়াদ হোসেন হান্নানের মধ্যেকার কোন্দলের জেরে সংঘর্ষের ঘটনার সাথে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ও আওয়ামীলীগ কে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। হান্নান দল থেকে বহিস্কৃত হওয়ায় এমপি শাওন ও আওয়ামী লীগের সুনাম ক্ষুন্ন করতে সাংবাদিকদের মিথ্যে তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে। তাই এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম সম্পাদক আনম শাহজামাল দুলাল,আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক আনোয়ার রাব্বী, উপজেলার ধলীগৌরনগর, লর্ডহাডিঞ্জ, রমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo