১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:১৫
শিরোনামঃ

১৫ বছরে ৭৬১ কোটি টাকা জরিমানা আদায় করেছে ট্রাফিক পুলিশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, অক্টোবর ২৩, ২০২৩,
  • 383 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক
বর্তমান সরকারের টানা তিন মেয়াদে গত ১৫ বছরে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগগুলো জরিমানা আদায়ের মাধ্যমে সর্বমোট ৭৬১ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের লিখিত উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এরপর সোমবারের প্রশ্ন-উত্তর টেবিলে উপস্থাপিত হয়।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বর্তমানে দেশে ৮টি মেট্রোপলিটন পুলিশ ইউনিট রয়েছে। গত ১৫ বছরে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগগুলো জরিমানা আদায়ের মাধ্যমে সর্বমোট ৭৬১ কোটি ৯৯ লাখ ২৩ হাজার ২৭৭ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে।

আওয়ামী লীগের আরেক এমপি দিদারুল আলমের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০২৩ সালে ৪৭৭ জন পুলিশ সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগদান করেছেন। তাদের মধ্যে ৩৩০ জন পুরুষ এবং ১৪৭ জন নারী।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের সদস্যরা দক্ষিণ সুদান, সাইপ্রাস, লিবিয়া, মালি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে শান্তিরক্ষায় নিয়োজিত রয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo