৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৫২
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

হিজলায় একই পরিবারের ৪ জন কে কুপিয়ে জখমের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫,
  • 247 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল জেলার হিজলা উপজেলার বড় জালিয়া গ্রামে জমি জমা বিরোধের জের ধরে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে নন্দাই ও তার পরিবারের লোকজন। সোমবার (১৩ জানুয়ারী) বেলা ১১টায় বড় জালিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই গ্রামের বাসিন্দা হিরন বেপারীর স্ত্রী পারভিন বেগম ছেলে আরিফ বেপারী মেয়ে মুন্নি বেগম ও তানিয়া বর্তমানে তারা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত পারভীন বলেন, আমার স্বামীর প্রায় সাড়ে ১০ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে আমার নন্দাই সোয়াব আলী খান গং।

এ ঘটনায় গত ২ বছর আগে আমার স্বামী হিরন বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করলে আদালত আমাদের পক্ষে রায় দেয়। তারই সূত্র ধরে ঘটনার দিন সোমবার বেলা ১১ টায় আমার ছেলে আরিফ বাড়ী থেকে মেঘনা বাজারের উদ্দেশ্য রওয়ানা হয়। পথিমধ‍্যে সরদার বাড়ীর সামনে ওৎ পেতে থাকা আওয়ামেলীগের সন্ত্রাসী সোয়াব আলী খান, তার ছেলে তৈয়ব আলী খান, হাতেম আলী খান, ইয়ামিন খান, মেয়ে রাহিমা ও খাদিজা সহ অজ্ঞাত আরো কয়েক জন সন্ত্রাসী আরিফ কে হত‍্যার উদ্দেশ্যে রাম দা এবং চাপাতি সহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কূপিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে আমি, মুন্নি ও তানিয়া ঘটনায় স্থলে গেলে আমাদেরকেও কুপিয়ে রক্তাক্ত জখম করে। ঘটনার পর স্হানীয়রা আমাদের গুরুতর অবস্হায় উদ্ধার করে স্হানীয় উপজেলা স্বাস্হ‍্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের চিকিৎসকরা পারভিন ও মুন্নির অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

তিনি অভিযোগ করে আরো বলেন, তৈয়ব আলী হিরন বেপারী ও তার পরিবারকে জীবননাশের হুমকি সহ বিভিন্ন রকমের ভয় ভীতি দেখিয়ে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের অত্যাচারে তার পরিবার অতিষ্ঠ হয়ে পড়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo