২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৩৮
শিরোনামঃ
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ।

স্কুল পালাতে গিয়ে গেটে আটকে গেল ছাত্রের হাত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, এপ্রিল ১৭, ২০২৪,
  • 422 সংবাদটি পঠিক হয়েছে

স্কুল পালানোর সাথে সবাই কমবেশি পরিচিত। এবার বরিশাল জিলা স্কুলে ঘটে গেছে নজিরবিহীন এক ঘটনা। স্কুল পালাতে গিয়ে বাউন্ডারি গেটের ফাঁকে আটকে যায় সপ্তম শ্রেনী পড়ুয়া এক শিক্ষার্থীর হাত।

বুধবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দিলে, আহত শিক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

জানা যায়, এ দিন স্কুল চলাকালীন সময়ে সপ্তম শ্রেণির এক ছাত্র ক্লাস ফাঁকি দিয়ে স্কুলের দেয়াল টপকাতে গিয়ে পা পিছলে গেটের রডের খাঁজে পড়ে যান। এতে একটি হাতে বিঁধে আটকে যায় তার হাত। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে ফায়ার সার্ভিসে খবর দিলে সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহত ছাত্রটিকে উদ্ধার করে জেলার সিভিল সার্জনের কাছে পাঠায়।

এরপর তাকে আরও উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo