৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৪৯
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

সাহেবের হাটে বিএনপি নেতাকে কুপিয়ে ২ লক্ষ ৮ হাজার টাকা ছিনতাই

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪,
  • 279 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল সদর উপজেলার পতাং গ্রামে জাতীয়তাবাদী তাঁতি দল বরিশাল সদর উপজেলার সাধারণ সম্পাদক ও বরিশাল ভেন্ডার অ্যাসোসিয়েশনের ১ নং যুগ্ন আহবায়ক কে এলোপাথাড়ি কুপিয়ে নগদ ২ লক্ষ ৮ হাজার টাকা ও একটি উন্নত মানের মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১১ টায় বন্দর থানাধীন পতাং বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম আবুল কাশেম। সে ওই গ্রামের বাসিন্দা আফেজ উদ্দিনের ছেলে। বর্তমানে সে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন।

আহত আবুল বলেন, ঘটনার আগের দিন বুধবার আমার কাছে দলিল লেখানোর জন্য এক জমির মালিক ২ লক্ষ ৮ হাজার টাকা দেন। সেই টাকা নিয়ে আজ আমি বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেই। পথের মধ্যে পতাং বাজারের উত্তর পাশে ওৎ পেতে থাকা হানিফ নকতি ও আবু নকতির নেতৃত্বে কাওসার নকতি ও তার ভাই এনসান নকতি সহ অজ্ঞাত আরো কয়েকজন আমাকে হত্যার উদ্দেশ্য ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় আমার সাথে থাকা নগদ ২ লক্ষ ৮ হাজার টাকা ও একটি ফোন ছিনিয়ে নেয় তারা। আমার ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে আসে এবং আমাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এছাড়াও কাওসার ও এনসান দুজনই ওয়ারেন্ট ভুক্ত আসামি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo